সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতের

বিদায়ী সপ্তাহে (৭-১১ নভেম্বর) দেশের শেয়ারবাজারে সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে ১৩ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ১৩ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহের ব্যবধানে ভালো মুনাফায় রয়েছেন। ডিএসই এবং ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন তথ্য প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৬.২০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৪.৯০ শতাংশ।

এছাড়া, মুনাফায় থাকা অন্য খাতগুলো হলো- সিরামক খাতে ২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫০ শতাংশ, ব্যাংক খাতে ১.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.২০ শতাংশ।

অপরদিকে, ৭ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। সবচেয়ে বেশি লোকসানে রয়েছে পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনেছেন ৪.৯০ শতাংশ।

লোকসানে থাকা অন্য খাতগুলো হলো- সাধারণ বিমা খাতে ৪.৩০ শতাংশ, ট্যানারী খাতে ৩.৯০ শতাংশ, বস্ত্র খাতে ১.৯০ শতাংশ, পাট খাতে ১.২০ শতাংশ, আর্থিক খাতে ০.৮০ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ০.৪০ শতাংশ।

 

Facebook Comments Box
×

Posted ১২:০১ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com