শুক্রবার ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

শনিবার, ২০ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৫১৩ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২১.৫৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২০.১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৮১ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫.৭৫ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৪.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৪.০৪ শতাংশ, এবি ব্যাংকের ১৩.৪৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ১৩.১৩ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com