সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৭ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩৮২ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে

বিদায়ী সপ্তাহে (২১-২৫ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক ২০ খাতের মধ্যে ১৯ খাতেরই শেয়ার দর কমেছে। তবে ৯ খাতে শেয়ারদর বেশি কমেছে। এই ৯ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রির্টানে বিশাল লোকসানে রয়েছেন। ডিএসই এবং ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান গুণেছেন জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুণেছেন ৭.২০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণেছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা লোকসান গুণেছেন ৫.৯০ শতাংশ।

এরপর সিমেন্ট খাতে ৫.৫০ শতাংশ, ব্যাংক খাতে ৫.৪০ শতাংশ, পাট খাতে ৫.১০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৫ শতাংশ, আর্থিক খাতে ৪.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৯০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৩.২০ শতাংশ এবং সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা ৩.২০ শতাংশ লোকসানে রয়েছেন।

এছাড়াও, মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা ২.৯০ শতাংশ, বস্ত্র খাতে ২.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৯০ শতাংশ, বিবিধ ০.২০ খাতে শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.১০ শতাংশ লোকসানে রয়েছেন।

অপরদিকে, মাত্র ১ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন। ভাগ্যবান ও ফুরফুরে মেজাজে থাকা একমাত্র খাত হলো ভ্রমণ ও আবসন খাতের বিনিয়োগকারীরা। তারা ৩.৮০ শতাংশ প্রফিটে রয়েছেন।

Facebook Comments Box
×

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com