বৃহস্পতিবার ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৫৫৮ বার পঠিত

এসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবু রেজা মো. ইয়াহিয়া। এসআইবিএলে যোগদানের আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আবু রেজা মো. ইয়াহিয়া ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যেমে তার কর্মজীবন শুরু করেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কোম্পানি সচিব, ইন্টারনাল কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং এবং আইন বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া ব্যাংকের ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালন করেন মো. ইয়াহিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং বাংলাদেশ আইন সমিতির তিনি আজীবন সদস্য। সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদিআরব, রাশিয়া, শ্রুীলংকা, মালদ্বীপ, ব্রুনাই, মায়ানমারসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

আবু রেজা মো. ইয়াহিয়া একজন মোটিভেশনাল স্পিকার এবং ব্যাংকিং ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সমসাময়িক বিষয়ের উপর নিয়মিতভাবে পত্র-পত্রিকায় কলাম লিখেন। ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com