|

Advertisement
×

অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার কারাদণ্ড

রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার কারাদণ্ড

দুদকের দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংক লিমিটেডের বরখাস্ত (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর ও ডিএমডি মাইনুল হকসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত।

রোববার (২৬ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর আসামীরা হলেন-সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান ও ননী গোপাল নাথ, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মো. সফিজ উদ্দিন আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসান ও কামরুল হোসেন খানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা অনাদায়ে আসামিদের ৩ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। আসামিদের মধ্যে হুমায়ুন কবীর, ননী গোপাল নাথ ও সাইফুল ইসলাম পলাতক।

আসামীদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বাস ভঙ্গ করে প্রতারণায় সহযোগিতার মাধ্যমে ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, তার মেয়ে পরিচালক ফাহমিদা আক্তার এবং প্রতিষ্ঠানটির এমডি সফিকুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের এক কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৪ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ টাকা অনাদায়ে তাদের আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১১ সালের ১৫ এপ্রিল থেকে ২০১২ সালের ২৭ মের মধ্যে রমনা থানাধীন সোনালী ব্যাংক লিমিটেডের হোটেল শেরাটন শাখা থেকে ডিএন স্পোর্টস লিমিটেডের নামে এক কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
২০১৩ সালের ১ জানুয়ারি এর পরিপ্রেক্ষিতে দুদকের সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি বাদী হয়ে ১৬ জনকে আসামি করে রমনা থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ২২ মে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

তদন্তে আসামিদের বিরুদ্ধে এক কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৪ টাকা আত্মসাতের তথ্য উঠে আসে। পরে ২০১৫ সালের ৪ নভেম্বর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

মামলাটির বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত ৬১ সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com