|

Advertisement
×

৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ২৯৫ বার পঠিত

৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির। এগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, এএমসিএল (প্রাণ), এবি ব্যাংক, এমআই সিমেন্ট এবং বিকন ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এমআই সিমেন্টকে ‘এএ১’ হিসেবে রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩১ অক্টোবর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

জানা যায়, এবি ব্যাংককে দীর্ঘ মেয়াদে ‘এএ-+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এএমসিএলকে (প্রাণ) দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড (সিআরআইএসএল)। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

নিটল ইন্স্যুরেন্সকে ‘এএ’ হিসেবে রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড (সিআরআইএসএল) । ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিকন ফার্মাকে ‘এ১’ হিসেবে রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব লিমিটেড (সিআরএবি)। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ নভেম্বরম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com