Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতের

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতের

বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ৪ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৮০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনেছেন ১.৫০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন সেবা ও আবাসন খাতে ১.৫০ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ, আর্থিক খাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৭০ শতাংশ, বস্ত্র খাতে ০.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২০ শতাংশ।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com