নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩০৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে ফার্মা এইডস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৬.৩৬ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা।
গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৪২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শমরিতা হসপিটাল, দেশ গার্মেন্টস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সী ফুড, এসিআই ফরমুলেশন লিমিটেড।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com