|

Advertisement
×

পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৭৫ বার পঠিত

পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার কথা। সেজন্য আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল।

এই পাঁচ ব্যাংক হল-সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে বলে সিলেকশন কমিটির বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com