বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

বিদায়ী সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ হাজার ৮০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকা।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৫ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫১ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ২৬ লাখ ১৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, সোনারগাঁও টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, বাংলাদেশ বিল্ডিং সিমেস্টমস ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com