|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪০৩ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল

বিদায়ী সপ্তাহে (৬-১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.৪৬ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬০ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ১৪ লাখ ৪৯ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২০ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ২ লাখ ৪৭ হাজার টাকা।

সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৫ লাখ ৭ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, লিবরা ইনফিউশন, অগ্নি সিস্টেমস, ইউনিউয়ন ব্যাংক, ফু-ওয়াং ফুড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com