নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৮৭ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল এক টাকা ৬৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় ১৭ টাকা ৭৩ পয়সা এবং শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন