Ad
x

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

রবিবার, ০৬ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৭৫ বার পঠিত

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৭ মার্চ স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৯ পয়সায়। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box

Posted ০২:১২ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com