|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে ৭ খাতের দর বাড়লেও কমেছে ১৩ খাতে

শনিবার, ১২ মার্চ ২০২২   প্রিন্ট   ২৬৪ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ৭ খাতের দর বাড়লেও কমেছে ১৩ খাতে

বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) সাপ্তাহিক রিটার্নে ৭ খাতে দর বাড়লেও কমেছে ১৩ খাতের। দর বৃদ্ধি পাওয়াতে ৭ খাতে মুনাফা করেছে বিনিয়োগকারীরা। অন্যদিকে, সাপ্তাহিক রিটার্নে দর কমায় লোকসানে রয়েছে ১৩ খাতের বিনিয়োগকারীরা। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে তথ্য ও প্রযুক্তি খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর বেড়েছে ৮.১০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে সাপ্তাকি রিটার্নে দর বেড়েছে ২.৩০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ডে ১.৫০ শতাংশ, আর্থিক খাতে ১.৪০ শতাংশ, ব্যাংক খাতে ০.৭০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৫০ শতাংশ এবং প্রকৌশল খাতে ০.১০ শতাংশ।

অন্যদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। গত সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে এ খাতে দর কমেছে ৪.৬০ শতাংশ। সাপ্তহিক রিটার্নে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। গত সপ্তাহে এ খাতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২.৪০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- সিমেন্ট খাতে ১.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৪০ শতাংশ, চামড়া খাতে ১.২০ শতাংশ, বিবিধ খাতে ১.০০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০০ শতাংশ, প্রকাশনা খাতে ০.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ০.৪০ শতাংশ, সিরামিক খাতে ০.৩০ শতাংশ, পাট খাতে ০.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.২০ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.১০ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com