রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর

বুধবার, ৩০ মার্চ ২০২২   প্রিন্ট   ৩০০ বার পঠিত

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর

সেবা মাস উদযাপন উপলক্ষে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নারায়ণগঞ্জ শাখা কর্তৃক বীমাকৃত সিটি ব্যাংকের ভিআইপি রোড শাখার গ্রাহক মেসার্স প্লাটিনাম প্রিন্ট অ্যান্ড প্যাকের ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

ওই ফ্যাক্টরির অগ্নিবীমা দাবির ১ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকার মধ্যে এর আগে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ৮৬ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকার চেক তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান মেসার্স প্লাটিনাম প্রিন্ট অ্যান্ড প্যাকের এমডি মীর রায়হান আলীর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী; পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও মো. আবুল হাসেম; সিইও কাজী মোকাররাম দাস্তগীর, এএমডি আবুল কালাম আজাদ; ডিএমডি অ্যান্ড হেড অব ক্লেইম মোহাম্মদ সেলিম; সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম; কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহীন মিয়া ও নারায়ণগঞ্জ শাখার ইনচার্জ মোহাম্মদ আলী।

Facebook Comments Box
×

Posted ০২:২৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com