নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ প্রিন্ট ৩৩৯ বার পঠিত
আসন্ন রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি দিয়েছে বাংলাদশে ব্যাংক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি আন্তঃব্যাংক লেনদেনে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রমও নতুন সূচি অনুযায়ী চালু থাকবে। এসব সেবার মাধ্যমে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ এবং স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ’র মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। আর যে কোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট-আরটিজিএস এর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর বিএসিএইচ ও আরটিজিএস এর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
Posted ০৬:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com