রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০২ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩০৬ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৭-৩১ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১১.৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয় ৯২ লাখ ৩৪ হাজার ৪০০ টাকার।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে ছিল এটলাস বাংলাদেশ ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে
৭.৭৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে এক কোটি ৮৭ লাখ ৬৪ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭ লাখ ৫২ হাজার ৮০০ টাকার।

ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিবিবি পাওয়ারের ২.২৭ শতাংশ, রূপালী লাইফের ৬.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.২৯ শতাংশ, শাশা ডেনিমসের ৫.৮৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৫.৭৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.৭৩ শতাংশ, মেঘনা লাইফের ৫.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের ৫.৬৫ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ১২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com