Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতের

শনিবার, ১৬ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩০৯ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতের

বিদায়ী সপ্তাহে (১০-১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতের। এর ফলে এই ১৭ খাতের বিনিয়োগকারীরালোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা খাতগুলো হলো: ট্যানারী, সেবা ও আবাসন, তথ্যপ্রযুক্তি, ব্যাংক, টেলিকমিউনিকেশন, বস্ত্র, সাধারণ বিমা, সিরামিক, আর্থিক, মিউচুয়াল ফান্ড, সিমেন্ট, জীবন বিমা, বিদ্যুৎ ও জ্বালানি, ভ্রমণ ও অবকাশ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক এবং বিবিধ খাত।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৮০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সাধারণ সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৬০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৪০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা লোকসান গুণছেন ব্যাংক খাতে ১.৯০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৯০ শতাংশ, বস্ত্র খাতে ১.৬০ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬০ শতাংশ, সিরামিক খাতে ১.৪০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.১০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্কি খাতে ০.১০ শতাংশ, বিবিধ খাতে ০.১০ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ০১:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com