|

Advertisement
×

৭ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৫ এপ্রিল ২০২২   প্রিন্ট   ২৬৮ বার পঠিত

৭ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফান্ডগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ফার্স্ট ইম্পোলয়িজ ফান্ড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড : এ ফান্ডের গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ০৯ পয়সা। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৯ পয়সা।

এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড : এ ফান্ডের গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ২৩ পয়সা। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিইউ হয়েছে ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৮১ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৯৩ পয়সা।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড : এ ফান্ডের গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত করেছে। তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ১৬ পয়সা। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিইউ হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩১ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ০৭ পয়সা।

আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড : এ ফান্ডের গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইডঈইউ) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ০৮ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিইউ হয়েছে ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ২৫ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৯৪ পয়সা।

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড : এ ফান্ড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ০.০৪ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিইউ হয়েছে ৬২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩০ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬৬ পয়সা।

আইসিবি ফার্স্ট ইম্পোলয়িজ ফান্ড : এ ফান্ড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ১৭ পয়সা। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিইউ হয়েছে ৪১ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩০ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৩৮ পয়সা।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : এ ফান্ড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইডঈইউ) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ১৯ পয়সা। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিইউ হয়েছে ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ২৮ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ২৯ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com