|

Advertisement
×

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৫১১ বার পঠিত

Default Image

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণলা করেছে। কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাটা সু, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৪ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫১ পয়সায়। আগামী ২৫ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

বাটা সু : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু। এর আগে কোম্পানিটি ৭৫ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছিল। এই হিসাবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে মোট ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৯৬ টাকা ৮৩ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়। আগামী ৩০ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ জুন ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়। আগের বছর ছিল ১৯ টাকা ৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ১২ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৮৭ পয়সা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বেলা সাড়ে ১১টায় ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৯ পয়সায়। আগের বছর ছিল ২০ টাকা ৯৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৪ টাকা ২৩ পয়সায়। আগের বছর ছিল মাইনাস ৩৪ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ জুন বেলা ১১টায় ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়। আগের বছর ছিল ২৩ টাকা ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৯৩ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com