সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শনিবার, ২১ মে ২০২২   প্রিন্ট   ৩১৬ বার পঠিত

২২ কোম্পানির

তৃতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- এসএস স্টিল, সালভো কেমিক্যাল এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সালভো কেমিক্যাল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১২ পয়সা।

কোম্পানিটির ৯ মাসে (জুলাই-২১-মার্চ’২২) সমাপ্ত তিন প্রান্তিক শেষে ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৯৯ পয়সা।

সিলকো ফার্মাসিটিক্যালস: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৭ পয়সা।

তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ৯৫ পয়সা।

এসএস স্টিল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৬৯ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ২৯ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০২:২৯ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com