নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৮ জুন ২০২২ প্রিন্ট ৩২৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতে। আর দর বেড়েছে মাত্র ৬ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধারণ বিমা খাতে। এই খাতে ৫.২ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ৩.৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বিমা খাতে ৩.৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে ২.৯ শতাংশ, আইটি খাতে ২.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ২.১ শতাংশ, সিমেন্ট খাতে ১.৬ শতাংশ, ব্যাংক খাতে ১.৪ শতাংশ, খাদ্য খাতে ১.৩ শতাংশ, পাট খাতে দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৬ শতাংশ ও জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৫ শতাংশ দর কমেছে।
এছাড়া দর বেড়েছে ৬ খাতে। খাতগুলো হচ্ছে- সিরামিক, সেবা-আাসন, ভ্রমণ-অবকাশ, বস্ত্র, বিবিধ ও আর্থিক খাত।
Posted ০৩:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন