|

Advertisement
×

চা-শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে সভা বিকেলে

শনিবার, ২০ আগস্ট ২০২২   প্রিন্ট   ৪৭৮ বার পঠিত

চা-শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে সভা বিকেলে

চা বাগানগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ১৩ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারা দেশের সব চাবাগানে পূর্ণদিবস কর্মবিরতির মাধ্যমে ধর্মঘট করছেন তারা।

চা শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে চা শ্রমিক নেতা, চা বাগানের মালিক ও ম্যানেজার এবং চা বোর্ডের প্রতিনিধির সঙ্গে আজ শনিবার (২০ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও পুলিশ সুপার এস এম রশিদুল হক একটি সভা করবেন।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ৫টায় সভাটি অনুষ্ঠিত হবে।

সভার বিষয়টি নিশ্চিত করেছেন স্টাফ অফিসার টু ডিসি ও সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৯ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com