|

Advertisement
×

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে ব্যাংকটিকে ২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ ব্যাংক রূপালী ব্যাংকের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছিল। পরে কোম্পানিটি বিএসইসির কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদনের আবেদন করলে কমিশন অনুমতি দেয়।

রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমে এই লভ্যাংশ অনুমোদন করেনি।

রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছিল।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com