শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৪ অক্টোবর ২০২২   প্রিন্ট   ১৮৮ বার পঠিত

৪ কোম্পানির লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৪ অক্টোবর ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, মেঘনা ইন্স্যুরেন্স, বিডি মুন্নু স্পুল এবং পেপার প্রসেসিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ০৭ নভেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ২৩ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ১৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৪ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সা। গত বছর ছিলো ৪০ টাকা ৪৩ পয়সা।

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটি ৮ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টকসহ ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩৪ পয়সা। আলোচ্য সময়েকোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৯ পয়সা।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড : কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৩ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৪৪ টাকা ৫৮ পয়সা।

মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায়র ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৮ পয়সা।

 

Facebook Comments Box
×

Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com