বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯ প্রিন্ট ৭৬৮ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ লাভ করেছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনে আলম শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। এসময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
Posted ০১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com