|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩১০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের। এর ফলে বিদায়ী সপ্তাহে মুনাফায় রয়েছেন এই ১৪ খাতের বিনিয়োগকারীরা। খাতগুলো হলো: – ব্যাংক খাত, সিমেন্ট, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, আর্থিক, সিরামিক, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ, সেবা ও আবাসন, সাধারণ বিমা এবং আর্থিক। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফায় রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৫৯.৯০শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফায় রয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১৩.৭৪ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফায় রয়েছেন সাধারণ বীমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফ হয়েছে ৭.৮৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে- ব্যাংক খাতে ০.২৯ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪০ শতাংশ, সিরামিক খাতে ০.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ০.০৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতংশ, তথ্য প্রযুক্তি খাতে ৬.০১ শতাংশ, আর্থিক খাতে ০.০৬ শতাংশ, প্রকাশনা খাতে ৫.৫৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৫০ শতাংশ এবং সেবা ও আবাসন খাতে ০.২৭ শতাংশ।

এদিকে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে বস্ত্র, চামড়া, বিবিধ এবং জীবনবীমা খাতের। অপরবির্ত রয়েছে টেলিকমিউনিকেশন এবং মিউচ্যুয়াল ফান্ডে।

সবচেয়ে বেশি লোকসানে রয়েছে বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এ খাতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২.৩৩ শতাংশ। এছাড়া, সাপ্তাহিক রিটার্নে দর কমেছে চামড়া খাতে ০.৯৮ শতাংশ, বস্ত্র খাতে ০.৬৮ শতাংশ এবং জীবনবীমা খাতে ০.১৩ শতাংশ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com