|

Advertisement
×

৮ মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ২৩৩ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফান্ডগুলো হলো- আইসিবি অগ্রণী মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে ্এ তথ্য জানা গেছে।

আইসিবি অগ্রণী মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল ৮৪ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল এক টাকা ৪১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৫৫ পয়সা।

আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল এক টাকা ১৩ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ১৫ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল ৮৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৯৩ পয়সা।

আইএফআইএল ইসলামী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল ২ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ২০ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল ২৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৩১ পয়সা।

আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল ৯ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১২ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল ৩১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ২ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল ৫ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল ৩৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ২৮ পয়সা।
প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল ৩ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১৮ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল ৪৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৭৪ পয়সা।

আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল ১০ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ১৩ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল ৩৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৩২ পয়সা।

আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমান ছিল এক টাকা ১৩ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) এ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ২৩ পয়সা। গত বছর একই সময়ে যার ইউনিপ্রতি আয় (ইপিইউ) ছিল এক টাকা ৩৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ১৩ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com