নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২৩৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সেরÍ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৮৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১৫ পয়সা।
আগামী ৩০ মার্চ ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ ২০২৩।
Posted ১২:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com