বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

রবিবার, ০৫ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৩১ বার পঠিত

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সপ্তাহের শুরুতেই সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। উভয় স্টকে বেড়েছে লেনদেন পরিমাণ। লেনদেন ডিএসইতে বেড়ে সাড়ে ৬শ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর লেনদেন সিএসইতে বেড়ে ১৬ কোটি টাকার ঘরে এসেছে। ডিএসইতে ১৫২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ১৪টির কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ১১গুন বেশি। সিএসইতে ১০৮টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ২৭টির বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ৪গুন বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫০ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২ হাজার ২২৫ দশমিক ৮৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৬২ দশমিক ৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫২টি এবং কমেছে ১৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৪টির। এদিন ডিএসইতে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এদিন

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০২ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ১৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭০ দশমিক ৮৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৫ দশমিক ৭৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৬ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৩২ দশমিক ৪০ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ১৮ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টি, কমেছে ২৭টি এবং পরিবর্তন হয়নি ১৪টির। এদিন সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Facebook Comments Box

Posted ০৫:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com