শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১০০ টাকার নতুন নোট বাজারে

শনিবার, ০৯ মার্চ ২০১৯   প্রিন্ট   ৯০৫ বার পঠিত

১০০ টাকার নতুন নোট বাজারে

নিরাপত্তা বৈশিষ্ট্য সুদৃঢ় করে উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট বিনিময় করতে পারছেন গ্রাহকরা। দু’একদিন পর থেকে বাংলাদেশ ব্যাংকের সারাদেশের অফিস থেকে এই নোট বিনিময় করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, নতুন প্রচলিত ১০০ টাকার নোটে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে।

‘উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করে মুদ্রণ করা হয়েছে এই নোট।

১৪০ মিলিমিটার X ৬২ মিলিমিটার পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

আবুল কালাম আজাদ বলেন, নতুন নোটের উভয় পাশে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। ফলে নোটটি চকচকে অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বাড়বে, নোটটি কম ময়লা হবে এবং এর উপর কলম দিয়ে লেখা কঠিন হবে। এছাড়া নোটটি ব্যবহারের সময় আগের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে। ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের পূর্ববর্তী সব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে।

নোটের রং, ডিজাইন ও অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ টাকা মূল্যমানের অন্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Facebook Comments Box

Posted ০৯:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com