নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১০ মার্চ ২০২৩ প্রিন্ট ২২৪ বার পঠিত
অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণে ডিএসইর শোকজের কবলে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- আলহ্বাজ টেক্সটাইল এবং এডিএন টেলিকম লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
জানা যায়, সম্প্রতি এই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি দুটিকে শোকজ নোটিশ পাঠিয়েছে ডিএসই।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।
আলহ্বাজ টেক্সটাইল: গত ০৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা। আজ ০৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৭০ পয়সায়।
অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ টাকা ৪০ পয়সা বা ৩১.২৯ শতাংশ।
এডিএন টেলিকম: গত ০২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৪ টাকা ৯০ পয়সায়। আজ ০৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১৬৬ টাকা ৫০ পয়সায়।
অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬১ টাকা ৬০ পয়সা বা ৫৮.৭২ শতাংশ।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন