|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে ৭ খাতের দর বাড়লেও কমেছে ১০ খাতে

শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৪১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ৭ খাতের দর বাড়লেও কমেছে ১০ খাতে

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ এপ্রিল’২০২৩) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৭ খাতের দর বাড়লেও কমেছে ১০ খাতে। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

দর বাড়াতে এই ৭ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন।

দর বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো- ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, সেবা ও আবাসন, খাদ্য ও আনুষঙ্গিক, ভ্রমণ ও অবকাশ ওষুধ ও রসায়ন এবং চামড়া খাত।

জানা যায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে চামড়া খাতে। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা হয়েছে ১.৩০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্ণ বেড়েছে সেবা ও আবাসন খাতের। এ খাতে মুনাফা কমেছে ১.১০ শতাংশ।

সাপ্তাহিক রিটার্নে তৃতীয় সর্বোচ্চ ০.৮০ মুনাফা বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীদের।

চতুর্থ সর্বোচ্চ মুনাফা বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা বেড়েছে ০.৭০ শতাংশ।

পঞ্চম সর্বোচ্চ মুনাফা বেড়েছে ব্যাংক খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা বেড়েছে ০.৬০ শতাংশ।

ষষ্ঠ সর্বোচ্চ ০.১০ শতাংশ মুনাফা বেড়েছে বিদ্যুৎ ও জ¦ালানী এবং ওষুধ ও রসায়ন খাতের বিনিয়োগকারীদের।

এদিকে গত সপ্তাহে রিটার্নে দর কমেছে ১০ খাতের। খাতগুলো হলো- বস্ত্র, সাধারণ বিমা, জীবন বীমা, সিরামিকস, সিমেন্ট, প্রকৌশল, পেপার ও প্রিন্টিং, পাট, বিবিধ এবং তথ্যপ্রযুক্তি।

জানা যায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা কমছে পাট খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা কমেছে ৪.৯০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা কমেছে তথ্য ও প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের। এই দুই খাতের বিনিয়োগকারীদের মুনাফা কমেছে ৩.০০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা কমেছে পেপার ও প্রকাশনা খাতের বিনিয়োগকারীদের। এই দুই খাতের বিনিয়োগকারীদের মুনাফা কমেছে ২.৫০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাতের ০.৮০ শতাংশ, জীবন বীমা খাতে ০.৭০ শতাংশ, বস্ত্র খাতে ০.৫০ শতাংশ, সাধারণ বীমা খাতে ০.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ০.২০ শতাংশ এবং বিবিধ ও সিমেন্ট খাতে ০.১০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com