|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স

শুক্রবার, ১৬ জুন ২০২৩   প্রিন্ট   ২৬৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (১১- ১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৯০ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৯২ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৬৯ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৩ লাখ ৪৯ হাজার ৮২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্সুরেন্সের ১২৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১১১ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১০২ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১০২ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯৫ কোটি ২১ লাখ ১১ হাজার টাকার, রংপুর ডেইরীর ৮৭ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকার এবং পেপার প্রসেসিংয়ের ৮৬ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com