|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

শনিবার, ২৯ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৩৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৭৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৬২ কোটি ৮২ লাখ টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১২৭ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৯৩ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৮৭ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সে ৮৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮০ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার, রংপুর ডেইরীর ৮০ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার, লিগ্যাছি ফুটওয়ারের ৭৪ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭২ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্সে ৭২ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com