নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ প্রিন্ট ৪২৬ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই-০৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৪০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭৬ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১০৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১০৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার, বিএসসির ৯৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৮২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৭৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৭০ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৬৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৬১ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন