নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ প্রিন্ট ২৮৭ বার পঠিত
আজ ৩১ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রিলায়ান্স ইন্সুরেন্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বুধবার রিলায়ান্স ইন্সুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা বা ২.৮৭ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এ্যাক্সেসরিজের ২.৫ শতাংশ, জুট স্পিনার্সের ২.৪২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২.৪২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২.৩২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ১.৯৬ শতাংশ, আরামিট সিমেন্টের ১.৮৪ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১.৭৮ শতাংশ এবং লিব্রা ইনফিউশনের ১.৭৭ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৩:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন