|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

বিদায়ী সপ্তাহে (১০-১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২১০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৩৫ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্সরেন্সে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৯৮ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৮০ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্সুরেন্সে ৭১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৭০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সরেন্সের ৭০ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৬৮ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৬৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকার এবং সী পার্ল বীচ রিসোর্টের ৬৬ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com