|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং সিরামিক

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৩৫ বার পঠিত

Default Image

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৮ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.৯৪ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৬ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৭২ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ৬১ কোটি ০১ লাখ ৫০ হাজার টাকা, সী পার্ল রিসোর্টের ৬০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৫৮ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকার, প্যাসেফিক ডেনিমসের ৫৮ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৫২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার এবং খান ব্রাদার্সের ৪৮ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com