সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে এমারেল্ড ওয়েল

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২২৫ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে এমারেল্ড ওয়েল

আজ ০৩ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আজ কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিকিউ বলপেন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ ৫৩ হাজার টাকার।

১৫ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমার, ফু-ওয়াং ফুড, মুন্নু সিরামিক, সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোমোবাইলস, ফু-ওয়াং সিরামিক এবং সী পার্ল রিসোর্ট।

 

 

Facebook Comments Box
×

Posted ০৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com