|

Advertisement
×

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩১০ বার পঠিত

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। এতে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

ব্যাংকটির ৫০০ কোটি টাকার বন্ড হবে মুদারাবা ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ড। যার কুপন রেট হবে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে এই বন্ড। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।

আলোচ্য বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংক টায়ার-টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com