নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৩৭৭ বার পঠিত
আইএমএফসহ বিভিন্ন উৎস থেকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার পর ডিসেম্বরে দেশের রিজার্ভ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি (৬৮৯ মিলিয়ন ডলার) রিজার্ভে যোগ হবে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএমএফ ঋণ ছাড়াও আগামী সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ৯০ মিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে অতিরিক্ত ১৩০ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।
সব মিলিয়ে এ মাসের মধ্যে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানান তিনি।
বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, ৬ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
এদিকে মঙ্গলবার আইএমএফ বোর্ড বাংলাদেশের জন্য ৬৮১ মিলিয়ন ডলারের দ্বিতীয় কিস্তি অনুমোদন দিয়েছে।
মুখপাত্র জানান, এখন গ্রস রিজার্ভ আছে ২ হাজার ৪৬৬ কোটি (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার। বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ এক হাজার ৯১৩ কোটি লাখ ডলার বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন।
তিনি বলেন, এ মাসে রেমিট্যান্সসহ ডলার আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। সঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হচ্ছে। কিছু খরচ হবে, তবে আয়ের চেয়ে ব্যয় কম হবে। তাই রিজার্ভ কমার কারণ নেই। ডিসেম্বরে হিসাব করে বলা যাবে। তবে জানুয়ারিতে আকুর পেমেন্ট আছে এক বিলিয়নের মতো। সব মিলিয়ে রিজার্ভ ভালো হবে বলা যায়।
Posted ০২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com