অনলাইন ডেস্ক
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৭৪ বার পঠিত
আজ ১৭ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৮.০২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.১৪ শতাংশ।
আর ১১ টাকা ৬০ পয়সা বা ৬.৩৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- যমুনা অয়েলের ৬.৩৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.০০ শতাংশ, এসকে ট্রিমসের ৫.২৭ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.৭২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.১৫ শতাংশ এবং সি পার্ল হোটেলের ৩.৮৫ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন