অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৬৭ বার পঠিত
আজ ১৮ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সি পার্ল রিসোর্টের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর কমেছে ৭ টাকা ১০ পয়সা বা ৭.৮৯ শতাংশ।
আর ৯০ পয়সা বা ৬.৬২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৪১ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫.৩৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫.২০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.১১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.০৮ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংলে ৪.৯১ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন