|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৯১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট

বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ লাখ ৬৮ হাজার ৮২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৪৫ লাখ ৪৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৭৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৭৩৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৪৯ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ৩৭ কোটি ৩ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ২৪ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা এবং এমারেল্ড অয়েলের ৩০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com