|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৯৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ১ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৮৪ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ লাখ ৯৯ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৮৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮৬ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭৭ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ৯০ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা এবং পাওয়ারগ্রিডের ৭১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com