|

Advertisement
×

ব্লক মার্কেটের ৫৯.৯৫ শতাংশ লেনদেন ৬ কোম্পানির দখলে

রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৭০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের ৫৯.৯৫ শতাংশ লেনদেন ৬ কোম্পানির দখলে রয়েছে।

কোম্পানিগুলো হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং, বেক্সিমকো, দেশবন্ধু পলিমার, সি পার্ল হোটেল, ইজেনারেশন এবং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৫৯.৯৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫ কোটি ৬৩ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ৩ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশবন্ধু পলিমারের।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৩ কোম্পানির মধ্যে- সি পার্ল হোটেলের ২ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকা, ইজেনারেশনের ২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা এবং ইন্দোবাংলা ফার্মার ১ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৫৫ কোম্পানির ৭৬ লাখ ৬৪ হাজার ২৯৯টি শেয়ার ১১৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩০ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকে ৯৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৯৭ লাখ ১৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ টাকা, বিকন ফার্মার ৮৬ লাখ ৭৩ হাজার টাকা, সোনালী পেপারে ৮২ লাখ ৩৭ হাজার টাকা, ইসলামিক ফাইন্যান্সের ৭২ লাখ ৬৩ হাজার টাকা, গ্রামীন ফোনের ৬৬ লাখ ৩২ হাজার টাকা এবং সোনালী আঁশের ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com