|

Advertisement
×

একদিন পরই ইতিবাচক লেনদেন

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৯৭ বার পঠিত

একদিন পরই ইতিবাচক লেনদেন

দরপতনের একদিন পরই ইতিবাচক লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

আজ ২২ জানুয়ারি সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক একটানা বেড়েছে। সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪.৩০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৭.৬৪ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৭ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৮৫৯ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ১০৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ জানুয়ারি ডিএসইতে ১৬ কোটি ২৮ লাখ ৬ হাজার ৪৯৯টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৯২৩ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫৮৮ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৯৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩৫.৪৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬০১ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৭০ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৮ লাখ ১৮ হাজার ৫৩১ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com