|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২১৮ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

আজ ৩০ জানুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিবিবি পাওয়ারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৭.৩৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫ টাকা বা ৪.৬৭শতাংশ। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৩২ টাকা ৩০ পয়সা বা ১.৬৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৬২ টাকা লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৪.৬৪ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৪.২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.১৪ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.০৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৮৬ শতাংশ, সি পার্ল হোটেলের ৩.৮১ শতাংশ এবং ইমাম বাটনের ৩.৬২ শতাংশ দর কমেছে।

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com