Ad
x

পদ্মা ব্যাংকের প্রথম পর্ষদ সভা

সোমবার, ২৫ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭২১ বার পঠিত

পদ্মা ব্যাংকের প্রথম পর্ষদ সভা

পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম সভা হয়েছে। রোববার রাজধানীর মতিঝিল শাখায় এই সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

পরিচালনা পর্ষদের সদস্য তানিম মারজান হুদা, আবু কায়সার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।

এছাড়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব উপস্থিত ছিলেন।

ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সমালোচিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল পরিচালনা পর্ষদ।

৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকটির নতুন এই নামের প্রস্তাব অনুমোদন দেয়।

এরপর ১৬ মার্চ ব্যাংকটির নতুন লোগো উন্মোচন করা হয়।

Facebook Comments Box

Posted ০২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com